বাণী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কালের পরিক্রমায় উত্তরোত্তর বিকশিত হয়ে চলেছে। ১৯৭২ সালের ১লা জানুয়ারি স্বল্প পরিসরে পুরাতন বি-টাইপ ভবনে স্কুলের যাত্রা শুরু।
পরবর্তীতে যুগের চাহিদা অনুযায়ী ০১/০৭/১৯৮০ সালে কলেজ শাখার উদ্ভোধন হয়। সে হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাইস্কুল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা। ১ম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত স্কুল ও কলেজের সুষ্ঠু পরিবেশ এখানে রচিত হয়েছে বহু মানুষের ত্যাগ, মেধায় ও শ্রমে। নবীন বিদ্যার্থীদের মানবতাবোধে উদ্দীপ্ত করা-সংস্কারমুক্ত স্বাধীন চিন্তার সাহসী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নানা সীমাবদ্ধতার মাঝে প্রতিষ্ঠানের শৃঙ্খলাবোধ জাগ্রত করার প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা রাখছি। সকলের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনে দেশ ও জাতির অগ্রপথিক হিসেবে ভূমিকা রাখার প্রত্যাশা রইল। নবপ্রজন্মের অনুসন্ধিৎসু বুদ্ধিবৃত্তিক চেতনা আরও বিকশিত হয়ে দেশ ও বহির্বিশ্বে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস
অধ্যাপক ড. মোহা. তালিম হোসেন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
সাভার, ঢাকা